বিস্তারিত বাণী

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এর বাণী

ময়মনসিংহের প্রকৌশলী ও স্থপতিদের সংগঠন 'প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন' এর পঞ্চম অভিষেক এ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। অভিষেক উপলক্ষে সংগঠনটির স্মরণিকা প্রকাশের উদ্যোগকে আমি স্বাগত জানাই। সংগঠনটি বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম করে আসছে। অদূর ভবিষ্যতে তারা দেশের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করার স্বপ্ন দেখে, যা খুবই প্রশংসনীয়।

আধুনিক পরিকল্পিত নগর প্রতিষ্ঠায় স্থাপনা নির্মাণে সরকারের গৃহীত নীতিমালা অনুসরণ করার পাশাপাশি সকল প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে আন্তরিক অধ্যবসায় ও প্রয়াস চালাবে- এ প্রত্যাশা করি। মনে রাখতে হবে, প্রযুক্তি জ্ঞান, দক্ষতা আর মানবিক গুণাবলি সমৃদ্ধ মানুষ এখন 'আধুনিক মানুষ'; আর অন্তর্ভুক্তিমূলক উন্নত দেশই 'নতুন বাংলাদেশ'। এই সংগঠনের প্রতিটি সদস্য হয়ে উঠুক আধুনিক। আর আধুনিক দেশ গড়তে বিশেষ করে অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাদের প্রয়াস ও অবদান হোক অনবদ্য, অবারিত।

'প্ল্যানার্স ডিজাইনার্স এসোসিয়েশন' তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করে সামনে এগিয়ে যাক, এই শুভকামনা রইল।
বাংলাদেশ জিন্দাবাদ।