বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন, ময়মনসিংহ (একটি প্রকৌশলী ও স্থপতি সমন্বয় সংগঠন) এর পঞ্চম অভিষেক অনুষ্ঠান ১৫ মে ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে অভিষিক্ত হতে যাচ্ছে কর্ম উদ্দীপনায় পরিপূর্ণ এই নতুন কার্যনির্বাহী কমিটি। এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ তাদের পেশাগত মানের ক্ষেত্রে নিরলসভাবে নিরাপদ টেকসই ও সুন্দর স্থাপত্য স্থাপনা বিনির্মাণে যে প্রয়াস অব্যাহত রেখেছেন তা ময়মনসিংহের অন্য যে কোনো পেশাদারি এসোসিয়েশনের তুলনায় প্রশংসনীয়। আমি তাদের এ প্রয়াসের সাফল্য কামনা করছি। আমি আশা করব এই এসোসিয়েশনটি ময়মনসিংহ সিটি কর্পোরেনকে একটি সজ্জিত বসবাসযোগ্য সুন্দর নগরী গড়ে তুলতে তাদের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুদূর প্রসারি লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে এবং প্রত্যেক সদস্য সমাজের অপরিহার্য অংশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
পরিশেষে, নতুন কার্যনির্বাহী কমিটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।