ময়মনসিংহ জেলাকে নিরাপদ পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রবল সদিচ্ছা ও মানসিকতা নিয়ে ময়মনসিংহ শহরে কর্মরত প্রকৌশলী ও স্থপতিদের নিয়ে ২০১৭ সালে গড়ে তোলা হয় প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন। প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ সাহেবের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই সংগঠন। প্রকৌশলীদের সংগঠিত করে ময়মনসিংহ জেলার বিভিন্ন অবকাঠামো নির্মাণে উনার অবদান অনস্বীকার্য।
প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুর পরে সংগঠনটি সচল রাখার জন্য ধারাবাহিকতায় নুতন নুতন নেতৃত্বের আগমন ঘটে। পুরাতন নেতৃত্বের অবসান ঘটে। এই প্রতিষ্ঠানটির প্রয়োজনীতা ময়মনসিংহবাসী এখনই হয়তো অনুধাবন করতে পারছেনা। অপরিকল্পিতভাবে গড়ে উঠা বড় বড় ভবন, অপ্রশস্ত রাস্তা এবং যানজটে আক্রান্ত এই শহর। এই অসহনীয় পরিস্থিতি শহরের সৌন্দর্য অক্ষুন্ন রাখার প্রচেষ্টায় প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশনের অভিজ্ঞ প্রকৌশলী ও স্থপতিগণ একত্রিত হয়ে কাজ যাচ্ছেন। সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে পরিকল্পিত টেকসই দৃষ্টিনন্দন বাসস্থান তৈরির পাশাপাশি নিয়মানুযায়ী অবকাঠামো নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করা এবং নির্মাণ কাজে বেআইনি কার্যকলাপের বাঁধা দান করা। নির্মাণে নিয়মের অযুহাতে হয়রানি দূর করা।
ডিজিটাল ময়মনসিংহ গড়তে এবং ময়মনসিংহ শহরকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সব বাঁধা বিপত্তি অতিক্রম করে সংগঠনটি এগিয়ে যাবে আশা করি। আমি সভাপতির দায়িত্ব পালনকালে সংগঠনের সকল সদস্য আমাকে সার্বিকভাবে সহযোগিতা করায় সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতে আরও সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।