১৫ মে ২০২৬ পঞ্চম অভিষেক অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন আমন্ত্রিত অতিথিবৃন্দ, কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, স্থপতি ও প্রকৌশলীবৃন্দসহ উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমার অকুণ্ঠচিত্তে মনে পরে যে, যার গভীর ভালোবাসা, চিন্তা-চেতনা, ভাবনায় ময়মনসিংহকে একটি আধুনিকায়ন, পরিকল্পিত ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে- উন্নয়নের স্রোতধারা মাথায় রেখে ৯ ডিসেম্বর ২০১৭ সালে প্রকৌশলী মরহুম মোসলেহ উদ্দিন আহমেদ-এর নেতৃত্বে প্রতিষ্ঠা হয় প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন, ময়মনসিংহ। শুরুতেই প্রতিষ্ঠাতা সভাপতির রুহের মাগফিরাত কামনা করছি।
২০২৬-২০২৭ এর নতুন কার্যকরী কমিটিকে আনন্দময় ও সুন্দর পরিবেশে বরন করে নিচ্ছে প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন, ময়মনসিংহ। আগামী দিনগুলো সঠিক নেতৃত্ব সংগঠন বেছে নিয়েছে- তারই ফলশ্রুতিতে আজকের এই অভিষেক অনুষ্ঠান। তাদের প্রতি আমার অক্লান্ত গভীর ভালোবাসা ও শুভকামনা।
আজ এসোসিয়েশনের পঞ্চম অভিষেক অনুষ্ঠান। এ এসোসিয়েশনের সকল সদস্যকে আমি পরিবার মনে করি। অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নেতৃত্বকে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা ও প্রেরণা দেবার চেষ্টা করে থাকি।
পরিশেষে, আমি এ এসোসিয়েশনের সফলতা কামনা করি।