প্রকৌশলী ও স্থপতি সমন্বয়ে প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন ময়মনসিংহ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর, আপনাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আমাদের উপর যে আস্থা ও বিশ্বাস আপনারা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। প্রকৌশলী এবং স্থপতিরা হলেন একটি আধুনিক ও উন্নত জাতি গঠনের মূল কারিগর। আমাদের প্রযুক্তিগত জ্ঞান এবং নান্দনিক দৃষ্টিভঙ্গির চমৎকার সমন্বয়ই পারে টেকসই, পরিবেশবান্ধব, দৃষ্টিনন্দন স্থাপনা ও অবকাঠামো উপহার দিতে। বর্তমানে দ্রুত উন্নয়নশীল বাংলাদেশে আমাদের দায়িত্ব অপরিসীম। প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে পেশাগত দূরত্ব কমিয়ে এনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার মাধ্যমে টেকসই সুন্দর ভূমিকম্প সহনীয় বিল্ডিং নির্মাণ, যাতে প্রতিটি প্রকল্পে সেরা ফলাফল পাওয়া যায়।
স্থপতি ও প্রকৌশলী সমন্বয়ে পেশাগত নতুন প্রযুক্তি, পরিবেশবান্ধব ডিজাইন (Green Building) এবং আধুনিক নির্মাণ কৌশল সম্পর্কে সদস্যদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করা, নিরাপত্তা ও স্থায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। সদস্যগণের পেশাগত অধিকার, মর্যাদা এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এসোসিয়েশন সক্রিয় ভূমিকা পালন করবে। আসুন, আমরা সবাই মিলে একটি সুপরিকল্পিত এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আপনাদের সকলের গঠনমূলক পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণই আমার পথচলার শক্তি।
পরিশেষে, প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন ময়মনসিংহ এগিয়ে যাক সুন্দর টেকসই পরিকল্পিত অবকাঠামো পরিকল্পনায়। এবার শুভকামনা রইল।